ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬

কুয়াকাটায় সাঁতার কাটতে নেমে কিশোর নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ৩০ জুন ২০২৩

Ekushey Television Ltd.

কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি পয়েন্টে সাঁতার কাটতে নেমে নাবিল নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

নিখোঁজ নাবিলের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার এতিমখানা এলাকায়। সে ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় দিয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে নাবিল কলাপাড়ার চাপলী গ্রামে তার নানাবাড়ি থেকে দুই মামাতো ভাইয়ের সঙ্গে চরগঙ্গামতি সৈকতে ঘুরতে যায়। দুপুরের দিকে তিনজনই সৈকতে সাঁতার কাটতে নামে।

এ’সময় নাবিল ভাল সাঁতার না জানায় সে স্রোতের টানে সাগরে ভেসে যায়। স্থানীয় জেলে ও কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

এসবি/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি